Publisher
Published Date
05-05-2026
Edition
Isbn
Country
Bangladesh.
Language
Bangla.
Pages
Price
TK 420 TK 315
ঈসা
ইবনে মারইয়াম আ.-এর জন্মগ্রহণ মহান আল্লাহর পক্ষ থেকে এক আশ্চর্য মুজিজা
বা অলৌকিক ঘটনা। পৃথিবীতে এমন বিরল-বিস্ময় ঘটনা এই একটিই। আদিমানব আদম ও
হাওয়া আ.-এর পিতামাতাহীনভাবে জন্ম-গ্রহণের বিষয় সহজেই পৃথিবীর সকল মেনে
নিলেও ঈসা আ.-এর জন্ম নিয়ে রয়েছে মানুষের মাঝে নানা রহস্য ও বিরোধ।
তারপর
ঈসা আ.-এর অভাবিতপূর্ব শৈশব-কৈশোর, তার প্রতিপালন, নবুওয়ত,
বিস্ময়-জাগানিয়া তথা মুজিজাপূর্ণ সমাজসেবা, তৎকালীন শাসকশ্রেণি ও ধর্মীয়
জনগোষ্ঠীর সঙ্গে তার দ্বন্দ্ব-সংঘাত, হাওয়ারিদের মাধ্যমে সৃষ্ট কঠিন ঈমানি
পরীক্ষা ও একপর্যায়ে মহান আল্লাহর হুকুমে তার ঊর্ধ্বাকাশে আরোহণ ও অবস্থান,
তার এই পৃথিবীতে পুনপ্রত্যাবর্তন ও নবি মুহাম্মদ সা.-এর একজন উম্মত হিসেবে
তার জীবনযাপন, কিয়ামত তথা মহাপ্রলয়ের আগাম ইশারা এবং ইসলাম-ধর্মের সত্যতা
প্রভৃতি বিষয় নিয়ে ইহুদি-খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যকার হাজার বছরের
দ্বন্দ্ব-বিরোধ ও বিবাদ-বিসংবাদের পরাকাষ্ঠায় কোনটি সত্য, কোনটি মিথ্যা,
কোনটি বিশ্বস্ত, কোনটি পরিত্যাজ্য? তার যাথার্থ্য নির্ণয়ন ও
আলোচনা-পর্যালোচনার জন্য বাংলা ভাষায় একটি আকরগ্রন্থ তথা প্রকৃষ্ট বই এই
‘ঈসা ইবনে মারইয়াম আ.’।
